ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারী চট্টগ্রাম থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 20 April 2026, 4 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত ‘বিল্লাল হোসেন’ চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-৭, সিপিসি-৩, চাঁদগাঁও ক্যাম্প, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল গত ১৯ এপ্রিল আনুমানিক রাত ২০.৪০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার কোতোয়ালি উপজেলার কাজীর দেউড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মামলা নং-১১, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি- মোঃ বিল্লাল হোসেন (৫৫), পিতা- মকবুল হোসেন, নারুই, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব – ৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।