বিজয়নগরে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 27 February 2026, 32 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ী  গত ২৫ ফেব্রুয়ারী আনুমানিক রাত ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজিব মিয়া ও তার অজ্ঞাতনামা ৩০/৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে গেলে  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১৯৬ কেজি গাঁজা ফেলে তারা পালিয়ে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক রাজিব মিয়াসহ অন্যান্য অজ্ঞাতনামা ৩০/৪০ জন ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ খ্রি. এর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।