শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী ৮ নং বিটঘর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ও নান্দনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলার অভিপ্রায় ব্যাক্ত করে আগামী নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করে ভাতুরিয়ার সর্বস্তরের গ্রামবাসীকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে৷ গত শুক্রবার ( ২৬ জুন ) রাতে ভাতুরিয়া বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে ভাতুরিয়ার সর্বস্তরের গ্রামবাসীকে নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করেন, ৮ নং বিটঘর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ভাতুরিয়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী,তরুন সমাজ সেবক, ব্রাহ্মণবাড়িয়া সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠিক সম্পাদক ও বিটঘর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাজী মোঃ সালেহ আহমেদ। পরামর্শ সভায় ভাতুরিয়া গ্রামে বসবাস করা সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাতুরিয়া গ্রামের সম্মানিত বিশিষ্টজন, মুরুব্বী, আপামর জনসাধারণ ও তরুন প্রজন্মের সকল প্রতিনিধিরা অংশগ্রহন করেন। ভাতুরিয়া গ্রাম কমিটির পরিচালক বিশিষ্ট সর্দার সফিক মিয়ার সঞ্চালনায়,ও অত্র গ্রাম কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ভাতুরিয়া গ্রামের কৃতি সন্তান গোপিনাথপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরামর্শ সভা শুরু হলে চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সালেহ আহমেদ প্রথমে তার বক্তৃতায় উপস্হিত সকল গ্রামবাসীকে সালাম ও ধন্যবাদ জানিয়ে বলেন, জনসেবা, উন্নয়ন ও সর্বোপরি সকল জনকল্যাণমূলক কাজের মাধ্যমে গ্রামবাসী তথা পুরো ইউনিয়নবাসীর খেদমতে নিজেকে আমি আপনাদের একজন সেবক হিসেবে নিয়োজিত করতে আপনাদের সন্তান হিসেবে আগামী আসন্ন ৮নং বিটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এবং এ ব্যাপারে আপনাদের দোয়া ও সমর্থন চাই। পরবর্তীতে উপস্হিত সবাই তাদের বক্তব্যের মধ্য দিয়ে ভাতুরিয়া গ্রামের কৃতি সন্তান হিসেবে হাজী মোঃ আবু সালেহকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে যেতে সর্বসম্মতিক্রমে সমর্থন করেন এবং ভবিষ্যতে সবাই হাতে হাত রেখে গ্রামের সন্তান হিসেবে পাশে থেকে তার জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় অত্র গ্রামের কৃতি সন্তান, পরামর্শ সভার সভাপতি ও ভাতুরিয়া গ্রাম কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক, অত্র গ্রামের কৃতিসন্তান, শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, অত্র গ্রামের কৃতিসন্তান শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী এস এম রৌফ, গ্রামের কৃতি সন্তান সার্জেন্ট নূরে আলম সিজিল, মেহারী বেগম আসমাতুন্নেসা মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির,আবুল কাশেম মেম্বার, সাবেক মেম্বার আবুল বাশার বাছির, গ্রামের কৃতি সন্তান অবঃ বিডিআর সদস্য মোঃ সিদ্দিক মিয়া, ওয়াছেক সর্দার, সফিক সর্দার, সুলতান সর্দার,দুলাল সর্দার,মজনু সর্দার,মাহফুজ মিয়া,পীরজাদা মোঃ ইয়াহিয়া, ডাঃ মোঃ আব্দুস সাত্তার জাকির হোসেনসহ প্রমুখ, প্রত্যেক বক্তা গ্রামের কৃতি সন্তান হিসেবে হাজী আবু সালেহ আহমেদের পক্ষে সবাইকে এম মত পোষণ করে আগামী দিনের সুন্দর ও ভালো কিছুর প্রত্যাশায় এক সাথে হাতে হাত রেখে মিলেমিশে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরামর্শ সভার সভাপতি আব্দুর রাজ্জাক উপস্হিত সবাইকে সুন্দর এই পরামর্শ সভায় যুক্ত হয়ে হাজী আবু সালেহকে সমর্থন করায় সবাইকে ধন্যবাদ জানান। এবং সবাইকে হাত তুলে কন্ঠ ভোটে হাজী মোঃ আবু সালেহকে জোরালো সমর্থন জানাতে বললে উপস্হিত সবাই হাত তোলে তার কথাকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানান। সবশেষে হাজী মোঃ আবু সালেহ তার সমাপনী বক্তব্যে গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সমর্থন পেয়ে অভিভূত ও আনন্দিত। ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে ইউনিয়নের সবার কাছে যাবো এবং আগামী দিনের সুন্দর একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের দোয়া সহযোগীতা কামনা করবো।