ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ান ব্যাংকের শাখা স্থানান্তর

ব্রাহ্মণবাড়িয়া, 21 December 2025, 241 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ওয়ান ব্যাংক পিএলসি’র এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন খন্দকার রাশেদ আকতার জামান বলেছেন,অসম প্রতিযোগিতার মাধ্যমে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। গ্রাহকদের আস্তা কমে গেছে। অনেকগুলো ব্যাংক হওয়ার কারনেও প্রবলেম হয়েছে। গ্রাহকদের আস্ত অর্জনই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।
রবিবার দুপুরে ওয়ান ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া এসএমই ও কৃষি শাখা নতুন জায়গায় স্থানান্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়াস্থ ব্যাংকের ৫৯ তম এই শাখাটি শহরের মসজিদ রোড থেকে কোর্ট রোডে স্থানান্তরিত হয়েছে।
ওয়ান ব্যাংকের উর্ধ্বতন এই কর্মকর্তা আরো বলেন, ওয়ান ব্যাংকের বয়স ২৬ বছর। ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে তাদের ব্যাংকে কোথাও টাকা তুলতে সমস্যা হয়েছে সেকথা কেউ বলতে পারবেনা। তিনি এই ব্যাংকে নিশ্চিন্তে ব্যাংকিং করার অনুরোধ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
ফিতা কেটে স্থানান্তরিত নতুন কার্যালয়ের উদ্ধোধন করা হয়।
এসময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো: শহিদুল হক,এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস্মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এ্যাস্টাবলিশমেন্ট কাজী মোঃ ফোরকান,ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নোয়াখালী জোন মোঃ আকতার হোসাইন সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক ফাষ্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট টুটন চন্দ্র পাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসমা বানু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা,শিল্প ও বনিক সমিতির সভাপতি কাজী জাহাঙ্গীর,ব্যবসায়ী নেতা বাবুল মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা যোগ দেন। এসময় ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।