মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 19 December 2025, 173 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ঢাকা বিমানবন্দর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘রয়েল পাঠান’ ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৭ ডিসেম্বর আনুমানিক বিকাল ১৬.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকা বিমানবন্দর থানার মামলা নং- ০৭(১০)২১ এর মামলার ওয়ারেন্টভূক্ত ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ বাদশা পাঠান উরফে রয়েল পাঠান (৩০), পিতা- মৃত মোসলেম পাঠান, ধর্মপুর পূর্বপাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।