অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের পেশাজীবি সংগঠন ব্যাংকার্স ফোরাম, কসবার উদ্যোগে মঙ্গলবার ১১ আগস্ট বিকেল ৪টায় বদলীকৃত কর্মকর্তার বিদায় সংবর্ধনা, নবাগত কর্মকর্তার বরণ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠান কৃষি ব্যাংক কসবা শাখার ম্যানেজার মো: মহসিনের সভাপতিত্বে কৃষি ব্যাংকে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ব্যাংকার্স ফোরাম, কসবার উপদেষ্টা মো: কামরুজ্জামান শিবলী।
আরও উপস্থিত ছিলেন; বিদায়ী অতিথি সোনালী ব্যাংক কুটি বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারী, কর্মসংস্থান ব্যাংক কসবা শাখার ম্যানেজার মোহাম্মদ এরশাদুল হক, নবাগত সোনালী ব্যাংকের ম্যানেজার মো: আনোয়ার হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার শামসুজ্জামান চৌধুরী।
ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকার্স ফোরাম কসবার সভাপতি সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহিল বাকী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলীসহ কসবা উপজেলার ব্যাংক ম্যানেজারগণ। এসময় ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপকগণকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। নবাগত ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম রেজাকে স্বাগত সংবর্ধনা দেওয়া হয়েছে।