বিদ্যাকুটে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2026, 7 বার পড়া হয়েছে,

কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে রক্তদানে সচেতনতা বাড়াতে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যাকুট ইউনিয়ন রক্তকণিকা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এতে প্রায় ১ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

বিদ্যাকুট ইউনিয়ন রক্তকণিকা ফাউন্ডেশনের উপদেষ্টা ভিপি এনাম, ডা. সোহেল রানা, ডা. মাহাবুবুর রহমান, রুবেল সরকার, শরিফুল ইসলাম ও তারেক আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মঈন উদ্দিন, সহ-প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া, হোসাইন মুক্তার, মিজানুর রহমান, অলিউল্লাহ, আব্দুল্লাহ, রুবেল, শরীফ, জুনাইদ সরকার, সাব্বির, মাহমুদুল হাসান, সাংবাদিক ও সমাজকর্মী মোঃ হোসাইন ইসলাম, মেহেরিকা, সাবিকুন্নাহার, হিরা মনি, আদিবা, শাহিদা আক্তার আরিশাসহ আরও অনেকে।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের রক্তদানে এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানান।

বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল মিয়া চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মাঝে এমন সচেতনতামূলক কার্যক্রম তাদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী করে তুলব।