ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯ এর অভিযানে রাজধানীর ভাটারা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৮ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ১৭.৪০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১নং সলিমাবাদ ইউপির তাতুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানার মামলা নং- ২০(৫)২২,ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড; এর মূলে রাজধানীর ভাটারা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন – সুমন হোসেন (২২), পিতা- মোঃ আমির হোসেন, তাতুয়াকান্দি (দক্ষিণ পাড়া), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।