অধ্যাপক শেখ কামাল উদ্দিন : দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাংকে কর্মরত কসবা উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে গঠিত কসবা ব্যাংকার্স সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদের পরদিন ২২ মার্চ রবিবার সকাল ১১টায় কসবা মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক খাইরুল এনাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক লিয়াকত আলী মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আসিফ খান, সেক্রেটারী, সোনালী ব্যাংক পিএলসি ঢাকা প্রধান শাখার ডিজিএম মোহাম্মদ শাহবীর, সোনালী ব্যাংক পিএলসি প্রধান শাখার ডিজিএম মামুনুর রশীদ, সোনালী ব্যাংক কসবা শাখার ওপেনিং ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, অগ্রণী ব্যাংক পিএলসি এজিএম মোহাম্মদ নাজাত হোসেন, জনতা ব্যাংক পিএলসি এজিএম ওবায়দুল হক টিপু, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকার ডিজিএম খাইরুন্নেসা খানম, প্রাইম ব্যাংক পিএলসি ইসলামপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম সোহেল, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি মনকাশাইর শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম শাহীন, ব্র্যাক ব্যাংক পিএলসি, কসবা শাখা ব্যবস্থাপক শফিউল্লাহ, সোনালী ব্যাংক পিএলসি, কসবা শাখা ব্যবস্থাপক মো: সানাউল হক সরকার প্রমুখ। অতিথিগণ সোসাইটির উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ উপস্থাপন করেন।
প্রাপ্তি ও করনীয় শীর্ষক আলোচনায় অংশ নেন সোসাইটির বর্তমান সেক্রেটারি রূপালী ব্যাংক পিএলসি ঢাকা মগবাজার কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার, মো: দেলোয়ার হোসেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন; ট্রাস্ট ব্যাংক পিএলসি ভৈরব শাখার সিনিয়র অফিসার জিয়া উদ্দিন পলাশ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি লক্ষীপুর শাখার সিনিয়র অফিসার বাকি বিল্লাহ।
অনুষ্ঠানে কসবা উপজেলার স্থায়ী অধিবাসী ব্যাংকে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও স্বরচিত কবিতা পাঠ, অতিথিগণ ও বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।