শেরপুর প্রিমিয়ার লীগ ২৫-২৬ এর গ্রেন্ড ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 January 2026, 102 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : “মাদক ছেড়ে কলম ধরি” “খেলাধুলায় জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের শেরপুরে “শেরপুর প্রিমিয়ার লীগ ২৫-২৬ “এর গ্রেন্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ জানুয়ারি ) রাত ৮ ঘটিকার সময় মরহুম রাশেদ কমিশনারের বাড়ি সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শেরপুর জামে মসজিদের সহ-সভাপতি আবুল কালাম খান এর সভাপতিত্বে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও সংগীতশিল্পী শাহাদাত হোসেন সোহেল এর উপস্হাপনায় ফাইনাল ম্যাচের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদ উজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল বাশার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম বাবুল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন এবং সিঙ্গাপুর প্রবাসী মোঃ রিয়াদ খানসহ প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ফাইনাল ম্যাচের প্রারম্ভে উদ্ভোধনী বক্তৃতায় বলেন, খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে। আগামী সুন্দর ভবিষ্যতের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ ও পৃথিবী গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান। মোট ৪ টি দল নিয়ে যাত্রা করা এই প্রিমিয়ার লীগে শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস ও শেরপুর ইউনাইটেড ষ্টারস ফাইনালে খেলায় যোগ্যতা অর্জন করে। ফাইনালে নোয়াখালী এক্সপ্রেস শেরপুর ইউনাইটেড ষ্টারস কে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়বৃন্দের হাতে টুর্নামেন্টে চেম্পিয়ান হওয়ার পুরস্কার ও রানার্স আপ পুরস্কারসহ নানা ইভেন্টের পুরস্কার তুলে দেওয়া হয় । উল্লেখ্য,সবশেষে টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে শাহাবুদ্দিন খান ও রাকিব খান পুরো টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারায় দর্শক ও কলাকৌশলীসহ সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।