অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবার চন্ডিদ্বার, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানায়।