আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2026, 47 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খান মাসুদ বৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানীর উপস্থাপনায় অনুষ্ঠিত বৃত্তি ও ক্রেস্ট উপহার পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত প্রফুল্লিত হয়েছে।

আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়াইবাড়ী গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী মাসুদ খান সাহেবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় খান মাসুদ মেধা বৃত্তি পরীক্ষার ১০ জন ট্যালেন্টপুল ও ১৬ জন সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও বৃত্তির টাকা প্রদান ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ কসবা উপজেলা শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা সুলতানা ২০২৫ সালে কোন প্রকার ছুটি ভোগ না করে যতদিন কার্যদিবস ছিল ততদিন বিদ্যালয়ে উপস্থিত থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিত সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী, আরো উপস্থিত ছিলেন খান মাসুদ বৃত্তির পৃষ্ঠ পোষক মাসুদ খান ফ্রান্স প্রবাসী, কমিটির সদস্য আড়াইবাড়ী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন স্যার, সাবেক কমিশনার আবু সাঈদ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সজীব রানা, গোলাম আজম মাস্টারসহ কমিটির সদস্য ও শিক্ষক অভিভাবক বৃন্দ।