যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 28 July 2026, 1 বার পড়া হয়েছে,

মো. খাইরুজ্জামান ইমরান : “বাড়ি কই? বাউনবাইড়া”এই প্রিয় ও ঐতিহ্যবাহী স্লোগানকে ধারণ করে যুক্তরাষ্ট্রের ওয়েস্টান নিউ ইয়র্কের বাফেলো শহরে আত্মপ্রকাশ করেছে প্রবাসীদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো, নিউ ইয়র্ক।

কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর মালিকানাধীন বাফেলোর স্থানীয় বেঙ্গল গ্রিল রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এ নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক। উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির মূল পদসমূহে মনোনীতরা হলেন, সভাপতি এ. কে. এম. আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল বাতেন সরকার, ˆসয়দ এম. ওয়াসিম বাবু, হাসান মুহাইমিন, মোজাম্মেল হক, আজাদ মোল্লা, নজরুল ইসলাম নাজু এবং আরিফ শাকিল| সাধারণ সম্পাদক লিয়াকত মোহাম্মদ তারিফ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন ও নাজিম শিকদার, সংগঠনিক সম্পাদক শওকত আকবর কিশোর, সহ-সংগঠনিক সম্পাদক রিপন হক, অর্থ সম্পাদক লুৎফর রহমান, সহ-অর্থ সম্পাদক আতিকুর রহমান, দপ্তরসম্পাদক ইব্রাহিম কামাল বুলবুল, সহ-দপ্তর সম্পাদক রাজিব খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোশতাক আহমেদ খান টুটুল, তথ্য ও গবেষণা ও প্রকাশনা সম্পাদক এম.এ.ভূঁইয়া শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, খাদ্য ও আপ্যায়ন সম্পাদক শামসুউদ্দিন সফু, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপেল, খেলাধুলা ও বিনোদন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাউসার, ধর্ম সম্পাদক হাফেজ হোসেন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু কায়সার, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহরীনা বেগম ঝুমা|
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আমানুল হক সেন্টু মোহাম্মদ মহসিন আহমেদ, ˆসয়দ তুহিন, সুলাইমান হাসান, মুশফিকুর রহমান সজল, মোহাম্মদ মিলন চৌধুরী, আব্দুর রাজ্জাক মাসুদ এবং বশির উদ্দিন|
সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় বিদেশে বেড়ে ওঠা আমাদের কোমলমতি সন্তানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য| আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস ও ঐতিহ্য ভুলে না যায়| প্রবাসের মাটিতে পারস্পরিক সহযোগিতাবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস|
সংগঠনের পক্ষ থেকে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ও ব্রাহ্মণবাড়িয়াবাসির কাছে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছে|