অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবার চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী, নতুন শিক্ষার্থীদের সবক প্রদান, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য পেশ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন। কমিটির অন্যতম সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা টঙ্গীর ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো: আমিনুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার সিভিল জজ ও চকচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মোজাম্মেল হক, কসবা প্রেসক্লাবর সভাপতি আবুল খায়ের স্বপন, মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম, সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, আকিজ শিপিং এর এজিএম মিজানুর রহমান টিংকু, লন্ডনপ্রবাসী মাসুকুর রহমান, পুরকুইল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান ভূইয়া এবং কসবা আল-আজহার মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম শাহীন।
এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সভাপতি গোলাম ফারুক মাস্টার, সহ-সভাপতি আইয়ুব আলী ভূঁইয়া, মুফতি সাইফুল ইসলাম সরকার, আনিসুল হক ভূঁইয়া ও নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম হানাফি, চকচন্দ্রপুর দক্ষিণপাড়া মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. হেফজুর রহমান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেন। এ সময় তিনি ৭জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে দেন এবং বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন।
পরে মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। অবশেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।