বাঞ্ছারামপুরের জুয়ার আসর থেকে ৭ জোয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2026, 11 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া খেলার তাসের বান্ডিল (কার্ড) ও মোবাইল সেটও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জসিম (২৮), তৌহিদ মিয়া (৩৮), আলম মিয়া (৪০), মানিক মিয়া (২৭), আশিক মিয়া (২৫), জিয়াউর রহমান (৩৫) ও মহিউদ্দিন (৪৮)। আটককৃত জুয়ারিদের সকলের বাড়ি ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে জানা যায়, শুক্রবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফরদাবাদ গ্রামের অলি মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতরে চলমান জুয়ার আসর থেকে এই ৭ জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৫০ টাকা, জুয়া খেলার ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং ৬টি মোবাইল সেটও জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় একটি জুয়া মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ইয়াছিন জানান, জুয়াসহ যে কোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের অভিযানকে আরও বেশি জোরদার করবো। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স ।