বিজয়নগরে স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2026, 8 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭৫ (পঁচাত্তর) বোতল স্কাফ সিরাপসহ মোঃ সাব্বির সরকার প্রকাশ সাব্বির ও জুনাইদ মিয়া নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সাব্বির সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং জুনাইদ মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৬ অক্টোবর) সকাল ০৮ঃ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে। পরে মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) বোতল স্কাফ সিরাপ জব্দ করে এবং উল্লেখিত দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে।
এ ব্যপারে বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, স্কাফ সিরাপসহ দুজনকে গ্রেফতারের পর এ-সংক্রান্তে বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করাসহ অদ্যই আসামীদ্বয়কে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।