বিজয়নগরে ১১ বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 18 September 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১১ বোতল স্কপ সিরাপসহ মোঃ খায়ের উদ্দিন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃত মাদক কারবারি মোঃ খায়ের উদ্দিন জেলার নাসিরনগর থানার ছাপুরতলা (চান্দের হাটির) মোঃ জমির আলীর ছেলে। পুলিশের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ০৬ঃ১০ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানার ৮ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুরের মোঃ আলমগীর ভূইয়ার নতুন বাড়ীর সামনে সিঙ্গারবিল বাজার হতে আউলিয়া বাজার গামী সরকারী পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে উপরে উল্লেখিত মাদকসহ মাদক কারবারি মোঃ খায়ের উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করে এবং আটককৃত মাদক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারি কে গ্রেফতারের পর এ- সংক্রান্তে তার বিরুদ্ধে গৃহিত ব্যাবস্থার অংশ হিসেবে বিজয়নগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।