ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 11 March 2026, 78 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশ বিশেষ এক অভিযান পরিচালনা করে ৪ বছরের সাজাপ্রাপ্ত এবং ৯ টি মাদক মামলার জিআর সাজা ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ দেলোয়ার (৫২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী দেলোয়ার জেলার আখাউড়া উপজেলার গাগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮ ঘটিকার সময় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাধীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।