শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইউনুছ (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারি ইউনুছ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার শিবনগর (উত্তর পাড়ার ) মৃত মোঃ আলী মিয়ার ছেলে। পুলিশের প্রেস রিলিজ থেকে জানা যায়, সোমবার ( ২ মার্চ ) রাত ০২ঃ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থানা এলাকায় নিয়মিত রাত্রীকালিন মোবাইল-৮ নাইট ডিউটি করাকালীন সময় আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে ইব্রাহীম ভুইয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে উল্লেখিত মাদকদ্রব্য (১০০ পিস ইয়াবা) ট্যাবলেটসহ উল্লেখিত মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি )জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে বিচার কার্যের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।