বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে ৪১৯তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2026, 2 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর (সোমবার) বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্রাহ্মণবাড়িয় জেলা রোভার আয়োজনে ০৫(পাঁচ)দিন ব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শুরু হয়েছে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মো:আবু তালেব,বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর মো:মিজানুর রহমান, প্রধান স্কাউট ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ হাফেজ মো:শফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এই কোর্সের কোর্স লিডার প্রফেসর জনাব মো:আবু তাহের। জেলা রোভার সম্পাদক অলি আহাদ রতনের পরিচালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা করে কোর্সটি শুরু করতে পারায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পাশাপাশি জেলার বিশ্ববিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি কলেজ মাদ্রাসা সহ শিক্ষকদের এই কোর্সে স্বাগতম জানান জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে এবং আশা করেন অসাধারণ একটি প্রশিক্ষণ শেষ করে নেতৃত্বের বিকাশ লাভ করবেন এবং সাধারণ হতে অসাধারণ হওয়ার গুণাবলি অর্জন করবেন। তিনি আরো বলেন,শিক্ষক জাতি গড়ার কারিগর তাই আপনারা এই স্কাউট প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন নেতৃত্ব সহ যুবসমাজ কে মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ হতে দূরে রাখতে স্কাউটসহ সহশিক্ষা সকল কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ আপনাদের মাধ্যমে সম্ভব তাই আপনারা সহ প্রতিষ্ঠান প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারসহ উপাধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এছাড়াও বক্তব্যে প্রধান করেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব জেলা রোভার কমিশনার জনাব হাফেজ শফিকুর রহমান ও স্বাগত কলেজের
উপাধ্যক্ষ জনাব প্রফেসর মো:মিজানুর রহমান এই বেসিক কোর্সে মোট অংশগ্রহণকারী নিজ জেল সহ শিক্ষক/শিক্ষিকা মোট ৪৫ জন। প্রশিক্ষক ১০ জন ও স্বেচ্ছাসেবক ৬ জন নিয়ে আগামী ০৫(পাঁচ) এই কোর্স চলবে আগামী ৩০ অক্টোবর মহাতবুজলসার মধ্যে দিয়ে সমাপ্তি হবে।