নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার অংশে দীর্ঘদিন পর যাত্রী সেবায় যানযট নিরসনের জন্য একটি রেকার দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ঢাকা- সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার অংশে হাঁটিহাতা হাইওয়ে থানায় দীর্ঘদিন পর যানযট নিরসনে, যাতায়াতরত যাত্রীদের চলাচলে দুর্ভোগ ভোগান্তি লাঘবে , সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর সহযোগিতায় ঢাকা পুলিশের হেডকোয়ার্টার থেকে একটি রেকার দেওয়া হয়েছে।
এই মহাসড়ককে যানবাহন বিকল হয়ে পড়লে হাঁটিহাতা হাইওয়ে পুলিশের সরিয়ে নেয়ার কোন ব্যবস্হা ছিলনা। বিকল্প ব্যবস্হায় সরানোর জন্য দীর্ঘ সময় লেগে যেতো। এতে করে যানযটের সৃষ্টি হতো এবং যাতায়াতরত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। এখন একটি রেকার পাওয়াতে যাত্রীদের কিছুটা হলেও যানযট ভোগান্তি থেকে অনেকটাই লাঘব হবে বলে আশংকা করছেন, ব্রাহ্মণবাড়িয়া হাঁটিহাতা হাইওয়ে পুলিশের কর্তৃপক্ষ।
সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া হাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের কাছে এই রেকার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া হাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আমিনুজ্জামান, সার্জেন্ট মিনার খন্দকার।