নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে ১৬ রাউন্ড গুলি, শর্টগানসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2026, 51 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে, যৌথ বাহিনীর অভিযানে ১৬ রাউন্ড এ্যানেমোশন, ১ টি শর্ট গানসহ মো. কেরামত আলী বিশ্বাসকে (৫৮) গ্রেফতার করা হয়েছে।
সোমাবার দুপুরে (৯ ফেব্রুয়ারী) গোপন সংবাদ পেয়ে ১২ বীর সেনা বাহিনীর মেজর মো. সানিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেফতারকৃতকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত মো. কেরামত আলী বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত মো. কেরামত আলী বিশ্বাসকে জেলা কারাগারে পাঠানো হবে।