নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব হারুন আল-রশিদ এর মৃত্যুতে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
দেশের রাজনীতি, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একজন জননেতা, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিল।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
-প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক (১২০৬২)
অধ্যক্ষ : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।