কসবায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 19 May 2026, 1 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার  কসবায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এ মেলা। মেলা চলবে আগামী ২১ মে বৃহস্পতিবার  পর্যন্ত।

​ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম । উদ্বোধন শেষে অতিথিগণ ব্যালীতে অংশগ্রহণ করেন।

​পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: তানজিল কবিরের সভাপতিত্বে ভূমি সেবা মেলার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন,  সাধারণ মানুষকে হয়রাণীমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা দিতে সরকার সম্পূর্ণ অটোমেটেড বা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকগণ ১৬১২২ নম্বরে কল করে কিংবা land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনেই গ্রহণ করতে পারছেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, কসবা থানা উপ-পরিদর্শক ফারুক হোসেন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দিন, পৌর বিএনপি সসবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ।

​এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবা গ্রহণকারী সাধারণ নাগরিকবৃন্দ।

​ ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণে “নাগরিক সেবা ২৪/৭” নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এখান থেকে নাগরিকগণ সরাসরি বিনামূল্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও ডিজিটাল সেবা সংক্রান্ত তথ্য ও সহায়তা নিতে পারবেন।