নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলায় গত ৫ জুলাই গণঅভুত্থানের পর পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।