বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষানুরাগী আবদুল মান্নান মাস্টারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকুট গ্রামের নিজ বাড়ীতে মরহুম আবদুল মান্নান মাস্টারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর বড় ছেলে জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা দোয়া অনুষ্ঠান পালিত হয়।

মরহুম আবদুল মান্নান মাস্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ২৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৮০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮২ সালে নবীনগর উপ‌জেলার শতবর্ষী প্রাচীন ও ঐ‌তিহ‌্যবাহী ফ‌তেহপুর কমলাকান্ত-গুরুচরণ উচ্চ বিদ‌্যাল‌য়ে সহকারী শিক্ষক (বি.এস.সি, বি.এড.- গণিত) হিসেবে যোগদান করেন এবং সেখানে ৭ বছর কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে তিনি নর‌সিংদী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠা‌ন ঘোড়াশাল সার কারখানা স্কুল এন্ড ক‌লে‌জে যোগদান করে দীর্ঘ ২৮ বছর অত্যন্ত সম্মান ও মর্যাদার স‌হিত শিক্ষকতা ক‌রেন। ২০১৬ সা‌লে তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ও বিনয়ী মানুষ হিসেবে সুখ্যাতি রয়েছে।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুম আবদুল মান্নান মাস্টারসহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া-মোনাজাত করা হয়।