ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯ ও ২৫ বিজিবি এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে চোরাচালানের প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ ২ জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুরে গত (২৯ এপ্রিল)আনুমানিক সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিজয়নগর সিমনা ব্রীজের পূর্ব পাড়ে কাঁঠাল রিসোর্টের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি মিনি ট্রাক সিগন্যাল দিয়ে থামালে র্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি মিনি ট্রাক থেকে নেমে দৌঁড়ে
পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, মিনি ট্রাকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় জিরা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে মিনি ট্রাক থেকে ৭৭টি বস্তায় রক্ষিত ২৩১০ কেজি ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এলাকার গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন -মোঃ পাভেল (২১), পিতা- আব্দুল আওয়াল, আজিমাবাদ, চুনারুঘাট, জেলাহবিগঞ্জ ও মোঃ সুলতান আহমেদ (২৬), পিতা- মোঃ ছমির আহমেদ, চুনারুঘাট, হবিগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদেরসহ জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান
অব্যাহত রয়েছে।