মেডিকেল টেকনোলজিস্ট ও ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যান সমিতির সভাপতি মোমেনকে ফুলেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2026, 2 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আবদুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও প্যাথলজি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান এবং এমদাদ সুমন।

এসময় বক্তারা নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে বলেন, জেলার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করতে তিনি মেডিকেল টেকনোলজিস্টদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা উন্নয়ন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও প্যাথলজি বিভাগের সদস্যদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা জেলার টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট কৃষ্ণধন দাস, রেজাউল করিম ও তারেকুল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট লোকমান হোসেন, অফিস সহায়ক বাচ্চু মিয়া, ডেইলি বেসিস কর্মী ওয়াজিদ সুমন, নুরুল আমিন, জাকির হোসেন, তানভীর আহমেদ, হুমায়ুন সওদাগর, মেহেদী হাসানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।