জনতা ব্যাংক কসবা শাখা দীর্ঘদিন পর সৌন্দর্যবর্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 7 June 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির দাপ্তরিক কার্যালয়ের সামনে ৩ তল ভবনের দু’তলায় অবস্থিত জনতা ব্যাংক পিএলসি কসবা শাখা। কসবার অতি গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত শাখার অবকাঠামো দীর্ঘদিন আগের। বর্তমানে কর্মরত ব্যবস্থাপক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে শাখার সৌন্দর্য বর্ধনের মনোনিবেশ করেন।

ব্যাংকের ভিতরে-বাইরে ব্যান্ডিং কালারের (নীল+সাদা রংয়ের) কাজ করিয়েছেন। এতে দৃষ্টিনন্দন হয়েছে।

ব্যবস্থাপক চেম্বার, ক্যাশ কাউন্টার, অফিসারগণের ডেস্ক, আঙ্গিনা ও বাহিরের দেয়াল পুরোটাই জনতা ব্যাংকের ব্যান্ডিং করা হয়েছে।

এ বিষয়ে জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান জানান, ব্যাংকিং কার্যক্রমে কর্মপরিবেশ উন্নয়ন এবং গ্রাহক সেবা নিশ্চিত করাই সৌন্দর্য বর্ধনের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, শাখার সৌন্দর্য বর্ধনের মাধ্যমে গ্রাহক সেবার মানোন্নয়ন হবে এবং গুরুত্বপূর্ণ উপজেলা শাখাটির সফলতা, শ্রেষ্ঠত্বের ইতিবাচক প্রভাব শাখায় হিসাবধারী ব্যবসায়ি ও নতুন গ্রাহক সংগ্রহের ধারা উন্মোচিত হবে।

ব্যাংকের কর্মকর্তাগণ জানান, বর্তমান ম্যানেজার মহোদয়ের উদ্যোগে এর আগেও গত দুই বছরে নিজস্ব পরিকল্পনায় আরও তিনবার কসবা শাখার সৌন্দর্য বর্ধন করা হয়েছে। চতর্থবারে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ব্যাংকটিকে গুছিয়ে প্রশংশা কুড়িয়েছেন। কাজ আরও গতিশীলতা আসবে।

ব্যাংক সূত্রে জানা যায়, জনতা ব্যাংক কসবা শাখাটি দ্বিতল ভবন হওয়ায় তীব্র গরমে কর্মকর্তা ও গ্রাহকগণ অতি কষ্টে লেনদেন করতে হয়েছে। দীর্ঘদিন দাবীর প্রেক্ষিতে ভবনের উপরতলায় একটি ছাদ করা ও সম্পূর্ণ মেঝটি টাইলস করে দেওয়ার মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভবন মালিক বিশিষ্ট ব্যবসায়ী রতন চন্দ্র সাহাকে জনতা ব্যাংক কসবা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ ভবন ভাড়া চুক্তিসহ যাবতীয় কর্ম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার সম্মানিত এরিয়া প্রধান (ডিজিএম) শামীমা আক্তার’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।