মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শান্তিবাগ এলাকায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে গরুর মাংস ও বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের মধ্যপাড়া শান্তিবাগের পোয়া পুকুর পাড়ে পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ-এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্যোগটি পরিচালনা করেন পেশেন্ট কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সাধারণ সম্পাদক এবং পাওয়ার অব ইউনিটি’র আহ্বায়ক ক্রিয়ানুরাগী শেখ আশিকুর রহমান পিয়াস।
এদিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এক কেজি করে গরুর মাংস এবং বিনামূল্যে সেমাই, নুডলস, দুধ ও চিনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, শান্তিবাগ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং নোমান স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন, সংগঠনের সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. কামরুল হাসান সোহেল, পেশেন্ট কেয়ার হাসপাতালের পরিচালক আবু তালেব, পাওয়ার অব ইউনিটির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মো. তারেকুল ইসলাম তারেক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. বিপ্লব হোসেন, সদস্য মো. ইয়াছিন রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. জুনায়েদ হোসেন সোহাগ এবং সংগঠনের সদস্য মো. জিসান খন্দকার রনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আশরাফুল হক নোমানের রুহের মাগফিরাত কামনা এবং আয়োজকসহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি পেশেন্ট কেয়ার হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করে স্থানীয়ভাবে আস্থা অর্জন করেছে।