সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব এর পঞ্চম দিনের নানা অনুষ্ঠান 

ব্রাহ্মণবাড়িয়া, 20 April 2026, 3 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের পঞ্চম দিনের আয়োজনে বিকাল ৪.৩০ টায় কবিকন্ঠে কবিতাপাঠ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক এর সভাপতিত্বে স্থানীয় কবিগণ কবিতা পাঠ করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় তাওতে চিং সহজিয়া পথ : তাও দর্শন মন ভালো রাখতে কীভাবে সাহায্য করে? অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো. আবু সাঈদ। আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক, ড. সরকার আমিন, কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী।
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির পরিচালক নন্দিতা গুহ।
স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সদস্য কবি এম এ হানিফ। শুভেচ্ছা বক্তব্য দেন তরী বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহম্মেদ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরন এবং উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা।
আলোচনা শেষে সাহিত্য একাডেমির পরিবেশনায় চন্দন রেজার নির্দেশনায় নাটক বিজয়নী মঞ্চায়িত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুরতাল সঙ্গীত নিকেতন, ব্রাহ্মণবাড়িয়া।
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।।বসেছে মেলা। ২০ এপ্রিল নাগাদ ঐ উৎসব চলবে।