ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ হতদরিদ্রদের মাঝে এক্স স্কাউট এসোশিয়েসনের ঈদ সামগ্রী বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 14 March 2026, 89 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে এক্স স্কাউট এসোশিয়েসনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এক্স স্কাউট এসোশিয়েসনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল বক্তব্যে এ কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ডা. সাদরুল হুদা নিয়াজ, মো. জাবেদ, শাহজাহান সাজু, মাসুকুল ইসলাম, ব্যাংকার মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত ৩০০ হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে বলে উপস্থিত সুধীজনরা জানান।