ব্রাহ্মণবাড়িয়ায় ২ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ১০ রাউন্ড কার্তুজসহ ৫ টি ককটেল উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া, 28 January 2026, 75 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি দক্ষিণপাড়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘর  থেকে বুধবার রাত ১২:১০ ঘটকায় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজ( পুলিশের লুট হওয়া) সহ ৫টি ককটেল বোমা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত  ৫টি বিস্ফোরক দ্রব্য ককটেল বোমা র‍্যাব এর বোম্ব ডিস্পোজাল টিম দ্বারা পর্যাপ্ত নিরাপত্তার সহিত নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যান্য অস্ত্রগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া পরিপালন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।