ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে চোরাচালানকৃত ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ ৬ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার ১১ মার্চ রাত ১৯.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোলপ্লাজা এলাকা থেকে ১ টি ছোট কাভার্ডভ্যান গাড়ি আটক করে। কাভার্ড ভ্যান তল্লাশী করে ভারতীয় Margo সাবান ৫০০ পিস সাবান, ৬০০ পিস মেহেদী, ৫০ জোড়া ফেসওয়াস ও টুথপেষ্ট, ১০০০ পিস SNICKERS চকলেট, ১০৫০ পিস KITKAT চকলেট, ১টি সাদা রংয়ের ছোট কাভার্ড ভ্যান উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে বৃহস্পতিবার ১২ মার্চ রাত ১.৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা হতে ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মালবাহী ট্রাকে বালু বোঝাই করে তার নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫০ টি প্লাষ্টিকের বস্তায় ভারতীয় ৪৫০০ কেজি জিরা, বালু অনুমান ১০০ ঘনফুট, ১টি হলুদ ও খয়েরী রংয়ের ট্রাকসহ উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযানে ১২ মার্চ রাত ২:২৫ ঘটিকা আশুগঞ্জ টোলপ্লাজা হতে ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মালবাহী ট্রাকে বালু বোঝাই করে তার নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৮ টি প্লাষ্টিকের বস্তায় ভারতীয় ২৩৪০ কেজি জিরা, বালু অনুমান ১০০ ঘনফুট, ১টি হলুদ ও সবুজ রংয়ের ট্রাকসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন – মোঃ সুমন (৩৮), পিতা- মোঃ আনসার আলী হাওলাদার,
শরমহল, ৩ নং ওয়ার্ড, নলছিটি, ঝালকাঠি,
আব্দুল কাদির (২২), পিতা- কামাল উদ্দিন,
নিজধর গ্রাম, গোয়াইনঘাট, সিলেট। মোঃ আব্দুস সহিদ (৪৩), পিতা- মোঃ আব্দুল ছালিক, সূর্যা কাপন, বিশ্বনাথ, সিলেট, মোঃ সেলিম আহম্মেদ (৩০), পিতা- মোঃ আলা উদ্দিন, হরিপুর, জৈন্তাপুর, সিলেট, মোঃ জসিম প্রামানিক (২৮), পিতা- মোঃ হাসান আলী প্রামানিক, জশমন্তুদলিয়া, সাথিয়া, পাবনা, মোঃ রাকিব শেখ (১৮), পিতা- মোঃ মোসলেম শেখ,
চরগোবিন্দপুর, আমিনপুর, পাবনা।
মিডিয়া উইং জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।