কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ৭৫টি কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৫২৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
সোমবার (২২ ডিসেম্বর) শহরের মিশন প্রাইমারি স্কুল কেন্দ্রে ও মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদের সভাপতি ফারহানা ববি, সহ-সভাপতি কোহিনূর আক্তার, সেক্রেটারি ফরহাদ হোসেন রতন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোশারফ হোসেন।
এ সময় পরিষদের উপদেষ্টা শরীফ হোসেন, গাজী আবু আসাদ, জিল্লু মিয়া, মাহফুজুল হক রিপন, হিরা মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও পর্যবেক্ষকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিষদের সহ-সভাপতি পারভীন বেগম, মোজেজা আক্তার, জাবেদ ওমর, মোঃ ওবায়দুল হক, মোঃ রবিন মোকাররম এবং পর্যবেক্ষক হিসেবে নেলিনিরুপমা কর্মকার, রেবেকা সুলতানা, নাছরিন পলাশ, পংকজ কুমার ও মৌসুমি সিনহা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারাও দায়িত্ব পালন করেন।