আশুগঞ্জে পুলিশের অভিযানে ৪০০০ পিস ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 25 July 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব ও শাহিদুল ইসলাম শহিদুল নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সজীব ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপর আটককৃত ব্যাক্তি শাহিদুল ইসলাম শহিদুল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,শুক্রবার (২৪ জুলাই ) সকাল ০৯ঃ০৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। আটককৃত দুই ব্যক্তির কাছ থেকে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা সহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।