কুমিল্লায় জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 12 May 2026, 7 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : কুমিল্লা শহরের ব্র‍্যাক লার্নিং সেন্টারে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ১২ মে দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয় আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মজিবুর রহমান। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আবদূর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ সাফায়েত হোসেন। এতে সভাপতিত্ব করেন; কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) উম্মে কুলসুম। এছাড়াও কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের অধীন ৩টি এরিয়ার এরিয়া প্রধানবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এবং ৫টি কর্পোরেট শাখারসহ ৬৯টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপকগণ জনতা ব্যাংকের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।