শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়। ১১ মে ২০২৬ খ্রি কসবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া বাগানবাড়িতে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা পুলিশ এবং চণ্ডীদ্বার বিওপির বিজিবি সদস্যরা অংশ নেন।
এ অভিযানে ফিরোজ মিয়ার বাড়িতে বিভিন্ন প্রকারের ১২ বোতল ভারতীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পূর্বেও গাঁজা ছিল এমন আলামত পাওয়া যায়। ফিরোজ মিয়ার বাড়ির যে রুম থেকে এ সকল মাদক উদ্ধার করা হয় সে রুমেরই একটি চাউলের ড্রামে ৩১,০০০/- (এক ত্রিশ হাজার) টাকাও পাওয়া যায়। টাকাগুলো জব্দ করে সিজারলিস্টে তালিকাভুক্ত করে বিজ্ঞ আদালতের নিকট প্রেরণ করা হবে।
এ ঘটনার প্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে কসবা থানায় ফিরোজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, কসবার টাস্কফোর্স অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে প্রশাসন সাংবাদিকদের অবহিত করেন।