আফজালুর রহমান রিপন : আজ শুক্রবার ১০ এপ্রিল (শুক্রবার): বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত-এর যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম কসিরাজ।
বিশেষ অতিথিদের মধ্যে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি বাড়িয়ার ভাইস চেয়ারম্যান কআসাদুজ্জামান শাহীন, সহ দপ্তর সম্পাদক মো: কামাল আহমেদ , সংস্কৃতি কর্মী ও দি কান্ট্রি টুডে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক আফজালুর রহমান রিপন, স্টেশন মাস্টার শাকিল জাহান, স্বেচ্ছাসেবকদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ নুরুল আমিন মামু আরিফ, জাতীয়তাবাদী মহিলাদল ব্রাহ্মাণবাড়িয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারজানা খানম জারমিন, বিশিষ্ট নারী সংগঠক প্রাউড অফ ব্রাহ্মণবাড়িয়ার কোহিনুর আক্তার প্রিয়া, শাহাদাত হোসেন, যুবনেতা জাহেদ প্রমূখ।
বিডিক্লিন এর সভাপতি সোহান মাহমুদের সভাপতিত্বে ঐক্যবদ্ধ সদরের মুখপাত্র শেখ আরিফ বিল্লাহর পরিচালনায় বিডি ক্লিনের কর্মীবৃন্দসহ অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় নির্ধারিত স্থানে নিজ হাতে ময়লা কুড়িয়ে নির্দিষ্ট ব্যাগে রেখে কার্যক্রমের উদ্বোধন করেন।