স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া’র সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 19 March 2026, 115 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ এই শ্লোগানকে সামনে রেখে ‘স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা’র ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ‘নতুন জামা’ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের ১ নং পুলিশ ফাঁড়ি (পুরাতন জেলখানা) প্রাঙ্গণে এই ঈদ উপহার নতুন জামা বিতরণ করা হয়।
স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা’র কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি- জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতার খবর এর নির্বাহী সম্পাদক এইচ, এম জাকারিয়া জাকির, পিস ভিশন সংগঠনের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, ইউনোস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আমির ফারুক।