মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১, নারায়নগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ৩ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পাকা রাস্তার পাশে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। মাদকদ্রব্য গাঁজার সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজা জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।